বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বরগুনার আমতলীতে বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ রবিবার (৫ অক্টোবর) রাতে ৩ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। 

সোমবার (৬ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালে অনুষ্ঠিত বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখ করে আমতলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত প্যাদা আমতলী থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

পুলিশ অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সভাপতি মো. হুমায়ুন কবির এবং আমতলী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অমিত রসুল অপিকে গ্রেপ্তার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।