বিএফআইডিসি ও বন অধিদপ্তরের মধ্যে রাবার বাগানের লিজ নবায়ন চুক্তি

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) ও বন অধিদপ্তরের মধ্যে ৪০ বছরের জন্য রাবার বাগানের লিজ নবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বন অধিদপ্তর থেকে বিএফআইডিসিকে ১৮টি রাবার বাগানের জন্য ৩৮ হাজার ১৮৪ দশমিক ৪৮ একর জমি বিভিন্ন সময়ে বাস্তব হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

চুক্তিতে বন অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং বিএফআইডিসির পক্ষে কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, ২০০৩ সালে লিজ চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে  এটি নবায়ন করা হলো। এ চুক্তির ফলে সরকারের আয় বৃদ্ধি পাবে। পাশাপাশি, ভূমি জবরদখলমুক্ত করতে আইনগত জটিলতা দূর হবে। এছাড়া, প্রাকৃতিক রাবার চাষ জলবায়ু পরিবর্তনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

খবরওয়ালা/এসআর
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।