বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যা, স্ত্রী গুরুতর আহত

রাজশাহীতে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে দুর্বৃত্তরা তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৮) ছুরিকাঘাতে হত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, আহত তাসমিন নাহারের শরীরে অস্ত্রোপচার চলছে।

জানা গেছে, বিচারক আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে রাজশাহী নগরের তেরখাদিয়া ডাবতলায় একটি ভাড়া বাসায় থাকতেন। নিহত তাওসিফ রহমান সুমন স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজন দুর্বৃত্তকে আহত অবস্থায় আটক করা হয়েছে। তাকেও চিকিৎসার জন্য রামেকে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “ঘাতক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।