বিতর্কিত আম্পায়ারিংয়ে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

হিদার নাইটের একার ব্যাটেই শেষমেষ হার মানতে হলো বাংলাদেশকে। ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়েও ইংল্যান্ডকে হারানো গেল না। একটুর জন্য ইতিহাস গড়া সুযোগ হাতছাড়া বাংলাদেশের মেয়েদের।

 এই আফসোসকে আরও বাড়িয়ে দিয়েছে ভারতীয় টিভি আম্পায়ার গায়ত্রি ভেনুগোপালানের দুই বিতর্কিত সিদ্ধান্ত। দুটোই গিয়েছিল ইংলিশ অধিনায়ক নাইটের পক্ষে, যিনি শেষ পর্যন্ত অপরাজিত ৭৯ রানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচের শুরুতে সোবহানা মুস্তারির ৬০ রানের ইনিংস আর শেষ দিকে রাবেয়া খানের ঝোড়ো ২৭ বলে অপরাজিত ৪৩ রানের কল্যাণে বাংলাদেশ তোলে ১৭৮ রান। জবাবে অর্ধেক রান উঠার আগেই ইংল্যান্ড হারায় পাঁচ উইকেট। তখন জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ।

কিন্তু সেখান থেকেই হিদার নাইটের ব্যাটে ভর করে ম্যাচ ঘুরে যায়। ম্যাচের তৃতীয় ওভারে মারুফা আক্তারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন নাইট । বাংলাদেশের জোরালো আপিলে মাঠের আম্পায়ার আউট দেন। কিন্তু নাইট রিভিউ নিলে টিভি আম্পায়ার গায়ত্রি ভেনুগোপালান প্রথমে ভুল করে এলবিডব্লিউ চেক করেন। পরে রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে লেগে ব্যাটে ছুঁয়েছে এবং স্পাইকও স্পষ্ট দেখা যাচ্ছিল। তবুও তিনি সেটিকে “পর্যাপ্ত প্রমাণ” নয় বলে ঘোষণা দিয়ে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে দেন নিয়মবিরুদ্ধভাবে! ধারাভাষ্য কক্ষে থাকা নাসের হুসেইনরা হতবাক হয়ে যান সিদ্ধান্তে।

1st%20Call 68e5514fc2b5b বিতর্কিত আম্পায়ারিংয়ে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

এরপরও নাটক থেমে থাকেনি। প্রায় দশ ওভার পর নাইট কভারে স্বর্ণা খাতুনের হাতে ক্যাচ দিলে তিনিই ফেরার পথে ছিলেন। কিন্তু এবারও টিভি আম্পায়ার “পর্যাপ্ত প্রমাণের অভাবে” আউট না দেওয়ায় তাকে ফিরিয়ে আনা হয়। ম্যাচ শেষে নাইট নিজেই স্বীকার করেন, “আমার মনে হয়েছিল বলটা হাতে গিয়েছিল, তাই আমি মাঠ ছাড়ছিলাম। কিন্তু পরে থার্ড আম্পায়ার অন্য সিদ্ধান্ত দিলেন।”

পুরো ম্যাচজুড়েই গায়ত্রির সিদ্ধান্তগুলোতে সময়ক্ষেপণ ও বিভ্রান্তি দেখা যায়। এমনকি ফাহিমা খাতুনের হাতে ধরা এমা ল্যাম্বের পরিষ্কার ক্যাচও তিনি বারবার রিপ্লেতে দেখে ‘পর্যাপ্ত প্রমাণ’ খুঁজতে সময় নেন প্রায় দুই মিনিট।

2nd%20Call 68e5518b19a91 বিতর্কিত আম্পায়ারিংয়ে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

শেষ পর্যন্ত সেই বিতর্কিত সিদ্ধান্তগুলোর ধারেই ম্যাচের রঙ বদলে যায়। নাইটের অপরাজিত ৭৯ রানে ইংল্যান্ড জিতে যায়, আর হতাশায় পুড়ে বাংলাদেশ যারা ছিল ইতিহাস গড়ার একদম দোরগোড়ায়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।