বিমানবন্দরে আগুন নেভাতে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণের জন্য রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট মোতায়েন করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানবন্দর সূত্রে জানা যায়, ৮ নম্বর গেটের সংলগ্ন আমদানি কার্গো ভিলেজের সামনে রোবটটি একটি বড় লরিতে নিয়ে আসা হয়।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, কার্গো ভিলেজে অনেক দাহ্য পদার্থ রয়েছে। সেই সঙ্গে প্রচুর কেমিক্যালের উপস্থিতিও আমরা পেয়েছি। তাই সহজে ফায়ার সার্ভিসের ভেতরে প্রবেশ করে সম্ভব হচ্ছে না। ফলে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট আনা হয়েছে।

ফায়ার সার্ভিস জানাচ্ছে, ফায়ার ফাইটিং রোবটটি ভেতরে সহজে প্রবেশ করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ক্যানোপি-১ থেকে ক্যানোপি-৬ পর্যন্ত, বিমানের স্টোর রুম এবং বিজিএমইএর কুরিয়ার সেকশনে আগুন জ্বলছে।

উল্লেখ্য, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গো ভিলেজ হাউসে আজ শনিবার বেলা আড়াইটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৬টি ইউনিট কাজ করছে। এছাড়া বিমানবন্দর বাহিনীর ফায়ার ইউনিট এবং ঢাকা ওয়াসারের গাড়িও ঘটনাস্থলে দেখা গেছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।