বিমানবন্দরে ছেলেসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে ছাত্রলীগের জেলা সহ-সম্পাদক রাকিব মাঝিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সকালে তারা গ্রেপ্তার হন বলে পরিবারের লোকজন জানায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার মোহাম্মদ আলী ও তার ছেলে রাকিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলা রয়েছে। গতবছর ৫ আগস্টের পর তারা বিভিন্ন স্থানে গোপনে অবস্থান করে ছিলেন। তারা উভয়ে এর আগে পুরান বাজার একটি হত্যা মামলার আসামী ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, বিমানবন্দর থানা থেকে দুইজন গ্রেপ্তারের বিষয়ে আমাদেরকে জানিয়েছে। চাঁদপুর থেকে বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে। তাদেরকে আনা হলে বিস্তারিত বলা যাবে।

খবরওয়ালা/এমইউ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।