বিমানবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ফুটফুটে শিশুর জন্ম

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রুমা আক্তার (২২) নামের এক গৃহবধূ  দুপুর সাড়ে ১২টার দিকে ফুটফুটে এক কন্যাশিশুর জন্ম দিয়েছেন। 

সোমবার (১০ ফেব্রুয়ারি)  ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে করে অন্তঃসত্ত্বা নারী রুমা আক্তার (২২) বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসেন। হঠাৎ তাঁর প্রসব বেদনা শুরু হয়। বিষয়টি জানানো হলে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মের একটি জায়গা প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঘিরে ওই নারীর সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। জন্ম নেয় নবজাতকটি।

মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। তাঁদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরওয়ালা/ এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।