যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় তারা এ আলোচনায় বসেন। বিএনপি মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ আলোচনায় অংশগ্রহণ করেন।

দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয়গুলো নিয়ে কথা হবে বলে জানিয়েছেন নেতারা।

এদিকে গতকাল বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

যার নেতৃত্বে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। তারা নির্বাচন কমিশনের সংসদ নির্বাচন প্রস্তুতির সম্পর্কে অবহিত হয়েছেন।

 

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।