বিমান যাত্রীদের সর্বোচ্চমানের সেবা দিতে বিশেষ নির্দেশনা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রমজান মাসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া সবধরণের সেবা যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।

শনিবার (১ মার্চ) রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, রমজান মাসে যাত্রীদের নির্বিঘ্ন সেবা দিতে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইফতার ও সেহরির সময় কোনো সেবা বন্ধ রাখা যাবে না। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিমানবন্দরের সব গেট খোলা ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

বিমানবন্দরের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে ইফতার ও সাহরির সময়।

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, জরুরি পরিষেবাগুলো সচল রাখতে সংশ্লিষ্ট কর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মরত স্টাফদের জন্য ডিউটি ডেস্ক ও কাউন্টারে ইফতারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে, যাতে সেবা প্রদান ব্যাহত না হয়।

পরিচালক বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রমজান মাসে যাত্রীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে চাই।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।