বিয়ের আগের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাহ আলম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিতহ শাহ আলম নব্যচর বাজার এলাকার শাহ জামাল মণ্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (২৭ জুলাই) শাহ আলমের বিয়ে। দাওয়াত করা হয়েছে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের। এ উপলক্ষে গরু কেনাসহ সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন তিনি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সুইচ নষ্ট হওয়ায় সেটি মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শাহ আলমের ভাতিজা লাবন আহমেদ বলেন, ‘রবিবার আমার চাচার বিয়ের তারিখ ঠিক হয়। আজ তিনি ঘরের সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।’

মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।