বিয়ের জন্য চাপ দেওয়ায় বোন-দুলাভাই মিলে প্রেমিকাকে হত্যা

রাজধানীর কদমতলীতে রোকসানা নামে এক নারীকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রেমিক অন্য নারীকে বিয়ে করতে চাওয়ায় তাকে বাধা দিয়ে খুন হয়েছেন রোকসানা। প্রেমিক তার বোন ও ভগ্নিপতিকে নিয়ে রোকসানা হত্যা করে লাশ ফেলে যান রাস্তার পাশে।

গ্রেপ্তারকৃতরা হলেন- এলাহিন ওরফে এলাহি ওরফে ইব্রাহিম (৪২), সুমি আক্তার (৩২) ও সাইফুল (২৪)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কদমতলী থানার জুরাইন বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে ‘৯৯৯’-এ ফোন পেয়ে পুলিশ লাল মিয়া সড়কের হাজী মিছির আলীর বাড়ির সামনে একটি বস্তা থেকে এক নারীর লাশ উদ্ধার করে। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট শাখার সহায়তায় ভুক্তভোগীর পরিচয় শনাক্ত হয়। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মো. গোফরান হাওলাদার বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা করেন।

তিনি বলেন, মামলার পর পুলিশ চারটি টিম গঠন করে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত অটোরিকশা, পলিথিন ও ভুক্তভোগীর স্যান্ডেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ইব্রাহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, রোকসানার সঙ্গে সাইফুলের প্রেমের সম্পর্ক ছিল। পরে সাইফুল অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ে করতে চাইলে রোকসানা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে সাইফুল, তার বোন সুমি এবং দুলাভাই ইব্রাহিম মিলে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি। 

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।