বিয়ে না করার পেছনে জটিল অসুখ সালমানের, জানালেন নিজেই

বলিউডের তারকা অভিনেতা সালমান খান। কিছুদনি আগেই গুজব ছিল, ফিট নেই তিনি। যদিও পরবর্তীতে সব গুজবকে পেছনে ফেলে কয়েক মাসের মধ্যে পরিপূর্ণভাবে হাজির করেছিলেন নিজেকে। তবে বর্তমানে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলিউড ভাইজান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের ভাইজানের বিয়ে না করার কারণ হিসেবে অবশেষে জানা গেল বিরল রোগে আক্রান্ত তিনি। জানা গেছে, নার্ভ ও মস্তিষ্কের একাধিক রোগে আক্রান্ত হয়েছেন নায়ক, যা তাকে ঠেলে দিতে পারে মৃত্যু পর্যন্ত! সদ্য এক সাক্ষাৎকারে এমন দুঃসংবাদ দিলেন নায়ক নিজেই।

বলিউড ভাইজান
বলিউড অভিনেতা সালমান খান।

সম্প্রতি কপিল শর্মা শো-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান। সেখানে নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউডের ষাট বছরের নায়ক।

এক পর্যায়ে প্রশ্ন ছোড়া হয় তার বিয়ে নিয়ে। জবাবে সালমান বলেন, বিয়ে এবং বিবাহবিচ্ছেদ দুইয়ের জন্যই একটা বড় মানসিক প্রস্তুতি প্রয়োজন হয়। দুটোই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর তাই দুইয়ের পরই নতুন জীবন শুরু করা খুব সহজ নয়।

বিরল রোগে আক্রান্ত সালমান খান
বলিউড অভিনেতা সালমান খান।

এই আলোচনার মাঝেই সালমান জানান তার বিরল অসুখের কথা। বলেন, ‘প্রতিদিন কঠিন লড়াই করে চলেছি। প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছি তা খুব সহজ নয়। এভি ম্যালফর্মেশন, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ও অ্যানেউরিজম এর মতো কঠিন রোগ শরীরে থাকার পরও কাজ করছি। নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করে চলেছি। প্রতিদিন মনে হয় আমার শরীরের একটা করে হাড় ভাঙছে। এতটাই কষ্ট হয়। এবার বিয়ের মতো একটা সিদ্ধান্ত জীবনের এই সময়ে এসে নেওয়াটা কঠিন।’

টাকার অভাবে বিয়ে করেননি সালমান খান!
বলিউড অভিনেতা সালমান খান।

সালমানের শরীরে বাসা বাঁধা এই বিরল এই রোগগুলো মৃত্যু পর্যন্তও  নিয়ে যেতে পারে। যেমন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া মূলত নার্ভের অসুখ। যার ফলে ভয়ংকরভাবে নার্ভ ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি মুখমণ্ডলেও ভয়ংকর যন্ত্রণা শুরু হয় যা রীতিমতো প্রাণঘাতী। অন্যদিকে এভি ম্যালফর্মেশনও কম জটিল রোগ নয়। শরীরে স্বাভাবিকভাবে রক্ত চলাচলে সমস্যা তৈরি করে।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।