ডেঙ্গুতে একদিনে ৩২৯ জন হাসপাতালে, প্রাণ গেল ১ জনের

দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের হার হঠাৎ করে বেড়ে গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (২২ জুন, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

রবিবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৮, ঢাকা উত্তর সিটিতে ২১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৩, খুলনা বিভাগে ১৫ জন এবং রাজশাহী বিভাগে ১০ জন ও ময়মনসিংহে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, একদিনে ৩০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ হাজার ৮১৭ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

এর আগের দিন, শনিবার (২১ জুন) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫২ জন হাসপাতালে ভর্তি হন এবং একজন নারী রোগীর মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার এখনই সময়।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।