বিলম্ব হচ্ছে না ট্রেন যাত্রা, কাল থেকে চলবে বিশেষ ট্রেন

ঈদের ছুটিতে নিজেদের গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের প্রথম পছন্দ ট্রেন। তাই এই সময়টায় চাপও থাকে তুলনামূলক বেশি। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলিয়ে যথাসময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে বাড়তি প্রস্তুতিও নিতে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে।

এবারের ঈদ উপলক্ষ্যে ট্রেন যাত্রার তৃতীয় দিন চলছে আজ। সরেজমিনে দেখা যায়, গত দুই দিনের তুলনায় ট্রেনে আজ যাত্রীর চাপ কিছুটা বেশি। তবে চাপ বেশি হলেও কোনো ধরনের ভোগান্তি হচ্ছে না স্টেশনে। এছাড়া ঢাকা থেকে ট্রেন যাত্রার বহরে আজ যুক্ত হয়েছে নতুন একটি কমিউটার ট্রেন। সবমিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা ছাড়বে মোট ৬৯টি ট্রেন।

বুধবার (২৬ মার্চ) ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদযাত্রার তৃতীয় দিনে আজ ঢাকা থেকে মোট ৬৯টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এর মধ্যে আন্তঃনগর ৪৩টি এবং মেইল ও কমিউটার মিলিয়ে ২৬টি ট্রেন ছেড়ে যাবে।

শাহাদাত হোসেন বলেন, আজ শুধুমাত্র তিতাস কমিউটার ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। ট্রেনটি স্টেশনে আসতে দেরি করেছিলো, এজন্য ছাড়তে দেরি হয়েছে। বাকী সকল ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়েছে।

স্টেশন ব্যবস্থাপক বলেন, ট্রেন ছাড়ার ২ ঘণ্টা আগে স্ট্যাডিং টিকিট দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে বিশেষ ট্রেন চলবে। যাত্রী সেবায় প্রতিবারের মতো এবারও আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। স্টেশনের শুরু থেকে ট্রেনের পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট চেকিং করা হচ্ছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।