বিশেষ কায়দায় প্যান্টে লুকানো ছিল ৬১ লাখ টাকার সোনার বার!

যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নে বিজিবি সদস্যরা ৪২০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ একজন চোরাকারবারিকে আটক করেছে।

আটক ব্যক্তি হলেন রাজবাড়ীর বালিয়াকান্দী থানার দোপপাড়া পদমদী গ্রামের বাসিন্দা জাহিদ মন্ডল (৩৬)।

বুধবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বিজিবির একটি টহল দল তাকে আটক করে। জাহিদের প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকানো ছিল দুটি সোনার বার। বিজিবি তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, জাহিদ জানায়, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্তের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। উদ্ধার সোনার মূল্য ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১৫ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার মালামালের সিজার মূল্য প্রায় ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, বিজিবি চোরাচালান প্রতিরোধে তার গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করেছে। আটক জাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।