বিসিবি সভাপতির পদ হারিয়ে গুজবের শিকার ফারুক আহমেদ, বললেন ‘আমি দেশ ছাড়িনি’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ  হারিয়েছেন ফারুক আহমেদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক পদ থেকে তার মনোনয়ন বাতিল করে সরকার। এর ফলেই গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি সভাপতির পদটিও হারান তিনি। তার স্থানে নতুন সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

এ ঘটনার পরদিনই শুক্রবার সকালে ফারুক আহমেদকে ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে একটি তথ্য, যেখানে দাবি করা হয়—তিনি ভোরেই দেশত্যাগ করেছেন। তবে বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন ফারুক।

দুপুরে এক গণমাধ্যমের প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন ফারুক। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমার দেশত্যাগের তথ্যটি সম্পূর্ণ গুজব। একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

ফারুক আরও বলেন, ‘আমি কোনো চোর না, বদমায়েশও না। কোনো অন্যায় করিনি। আমি কেন দেশ ত্যাগ করবো? আমি সসম্মানে দেশেই অবস্থান করছি।’

পদচ্যুতির বিষয়ে তিনি বলেন, ‘সরকার আমাকে নিয়োগ করেছে, আবার সরকারই সরিয়ে দিয়েছে। কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটা সরকারই ভালো বলতে পারবে।’

দেশত্যাগের গুজনের পর ফারুকের কাছে একের পর এক ফোন আসতে থাকে। এতে তিনি বিরক্ত হয়ে বলেন, ‘আমার জীবনটা জাহান্নাম করে দিচ্ছে।’

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এনএসসি কোটায় বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। যার ফলে বিসিবি সভাপতির দায়িত্ব থেকেও তিনি স্বয়ংক্রিয়ভাবে অব্যাহতি পান।

খবরওয়ালা/এমইউ  

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।