বৃহস্পতিবার সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক রিটের কারণে ডিএমটিসিএলের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত এবং দশম গ্রেড উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্তের পথে ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় ডিএমটিসিএলের নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

জানা যায়, বিএসসি ইঞ্জিনিয়ারদের এক রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে ১৫ আগস্ট অনুষ্ঠেয় ডিএমটিসিএলের ১০ ধরনের প্রকৌশলী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।