বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস সড়কে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিষ্ফোরণে পাশের একটি ভবনের আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে সৈয়দ শাহ রোডে এ ঘটনায় ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকলিয়া বিদ্যুৎ বিতরণকেন্দ্রের পাশে থাকা ট্রান্সফরমারটি আচমকা বিস্ফোরিত হয়। তাতেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন ভবনে। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বহুতল ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি প্রায় এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।