ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতাকে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর ইসলাম মুকুল শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে গুলিবিদ্ধ হয়েছেন। 

নবীনগর পৌর এলাকার পদ্মপাড়া মহল্লায় নিজ বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

স্থানীয়রা মফিজুর ইসলামকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

স্থানীয়রা জানান, মফিজুর ইসলাম বিএনপি অফিস থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন।
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।