ব্রাহ্মণবাড়িয়ায় ১ বিড়ালের কামড়ে শিশুসহ আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বরিশাল গ্রামে একটি বিড়ালের কামড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৭ জুন) বিকেলে বাসুদেব ইউনিয়নের এ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—সাবিকুন্নাহার (৩০), রামীম ভূঁইয়া (১০) ও খাদিজা (৫)। তারা তিনজনই চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল মাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনজন রোগী হাসপাতালে আসেন। তারা জানান, একটি বিড়াল তাদের কামড়েছে। পরে তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।”

তবে বিড়ালটি গৃহপালিত না পথের, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান চিকিৎসক।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে ওই বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে। সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

খবরওয়ালা/আশ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।