ভক্তদের জন্য দুঃসংবাদ! ঈদে থাকছে না মাহফুজুর রহমানের গান

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের ভক্তদের জন্য দুঃসংবাদ! আসন্ন রোজার ঈদে নতুন কোনো গান নিয়ে হাজির হচ্ছেন না তিনি।

এটিএন বাংলার জনসংযোগ বিভাগ জানিয়েছে, মাহফুজুর রহমান বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। সেই সঙ্গে ব্যস্ততাও বেড়েছে, যার কারণে এবার ঈদে তার গানের কোনো আয়োজন থাকছে না। 

২০১৬ সালের ঈদুল আজহায় নিজের চ্যানেল এটিএন বাংলায় একক সংগীতানুষ্ঠানের মাধ্যমে গান গাওয়া শুরু করেন মাহফুজুর রহমান। 

প্রসঙ্গত, গত কুরবানি ঈদে ভিন্নরূপে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। বাংলা গানের পাশাপাশি তিনি গেয়েছিলেন হিন্দি গানও। ‘আমার চোখের আলো’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানে তিনি পরিবেশন করেন একাধিক গান। 

গান গাওয়ার পাশাপাশি সংগীত নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষাও করে থাকেন মাহফুজুর রহমান। কখনো রোমান্টিক, কখনো জীবনঘনিষ্ঠ গান নিয়ে হাজির হন দর্শকের সামনে তার নিজস্ব ঢঙে। প্রতিবার তার গান নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে শ্রোতাদের মাঝে।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।