ভাঙ্গা উপজেলা বিভাজনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ প্রত্যাহার

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্নির্ধারণের জন্য ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা মহাসড়ক অবরোধ চার ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান আজ শুক্রবার দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের কাছে গিয়ে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। 

এর ফলে দুপুর সোয়া ১২টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে এবং সাড়ে ১২টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান আন্দোলনকারীদের দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং প্রয়োজনে আবারও অনুরোধ জানাবেন যেন ভাঙ্গা উপজেলা বিভক্ত না হয়। তিনি মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান।

মুনসুরাবাদ এলাকার বাসিন্দা সবুন মাহমুদ বলেন, ইউএনওর আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন, তবে তারা তিন দিনের আলটিমেটাম দিয়েছেন। আগামী মঙ্গলবারের মধ্যে যদি বিভাজন রোধ করা না হয়, তাহলে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আন্দোলনকারীরা গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে দুটি মহাসড়কের অন্তত পাঁচটি পয়েন্টে অবরোধ করে রেখেছিল। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যদিও কোনো সহিংসতা ঘটেনি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।