খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৮ই মে ২০২৫, ৯:৫৫ এএম
ভারত-পাকিস্তানের চলমান সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া চির বৈরী দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তাও করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বুধবার ভারত ও পাকিস্তানকে অবিলম্বে যুদ্ধ থামাতে বলেছেন। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা বন্ধে তিনি সহায়তার প্রস্তাবও দিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘ ভারত-পাকিস্তান একে অপরের প্রতি হামলা চালিয়েছে, তাই আশা করি তারা এখন থামতে পারবে।’ ‘আমরা উভয় দেশের সাথেই খুব ভালোভাবে মিশে আছি, উভয়ের সাথেই ভালো সম্পর্ক। আমি এটি (সংঘাত)বন্ধ দেখতে চাই।’
দু দেশের সংঘাত থামাতে সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যদি সাহায্য করতে হয়, আমি তা করব।’
খবরওয়ালা/এফএস
মন্তব্য