ভারতীয় আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত: দাবি পাকিস্তানের

পাকিস্তানে আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদন মতে, গত ৬-৭ মে রাতে শ্রীনগরের পূর্বে পাম্পোরের কাছে ষষ্ঠ ভারতীয় বিমান – একটি ‘মিরাজ ২০০০’ – ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন শেহবাজ।

এর আগে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল পাকিস্তান। 

শেহবাজ বলেছেন, এই ঘটনা (ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত) পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধের উৎকর্ষতা এবং যেকোনো মূল্যে মাতৃভূমি রক্ষার জন্য তাদের সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ।

পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনের সময় শেহবাজ শরিফ এসব কথা বলেন। সেখানে তিনি বিমান বাহিনীর ‘যুদ্ধের উৎকর্ষতা’র প্রশংসা করেন এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন। 

তিনি এদিন পাইলট, প্রকৌশলী এবং টেকনিশিয়ানসহ সম্মুখ সারির সদস্যদের সাথে দেখা করেন এবং নির্ভুলতা, পেশাদারিত্ব ও জাতীয় প্রতিরক্ষার প্রতি অঙ্গীকারের জন্য তাদের প্রশংসা করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।