ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের, থাকছে ‘পেনাল্টি’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বুধবার (৩০ জুলাই) ঘোষণা দেন তিনি। এর বাইরেও ভারতের জন্য ‘শাস্তিমূলক ব্যবস্থা’ রয়েছে বলে জানান ট্রাম্প, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন। সেখানে তিনি ভারতকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করলেও বলেন, দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য তুলনামূলকভাবে কম হয়েছে। তিনি অভিযোগ করেন, ভারতের শুল্কহার বিশ্বের মধ্যে সর্বোচ্চ এবং আর্থিক লেনদেন ছাড়াও কঠিন বাণিজ্যিক বাধা রয়েছে।

ট্রাম্প আরও লেখেন, ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও তেল ক্রয় করছে। এমন সময় এসব ক্রয় করছে যখন রাশিয়াকে ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করতে বলা হচ্ছে। তিনি মন্তব্য করেন, ‘এসব ভালো নয়। ভারতকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে এবং এসব কার্যক্রমের জন্য শাস্তিমূলক ব্যবস্থা পেতে হবে।’

তবে এই ‘শাস্তিমূলক ব্যবস্থা’ কী হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দেননি ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর আগে মঙ্গলবার ট্রাম্প ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ভারতের সঙ্গে কার্যকর বাণিজ্য চুক্তির জন্য আরও আলোচনা প্রয়োজন। তিনি জানান, ভারতীয় বাজারের কিছু অংশ উন্মুক্ত করতে আগ্রহ দেখিয়েছে দিল্লি। আমেরিকাও এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত বলে জানান তিনি।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।