ভারতের সাথে আকাশসীমা বন্ধ করে পাকিস্তানের ক্ষতি হলো প্রায় ৪১০ কোটি রুপি

পাকিস্তান ভারতের নিবন্ধিত বিমান ও এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ রাখায় প্রায় ৪১০ কোটি পাকিস্তানি রুপি আয়ের ক্ষতির সম্মুখীন হয়েছে। এই তথ্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে প্রশ্নোত্তর অধিবেশনে প্রকাশ করেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত পাকিস্তান এয়ারপোর্টস অথোরিটির হিসাব অনুযায়ী, ভারতের বিমানের ওপর আকাশপথ নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, “আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার তুলনায় কোনো আর্থিক ক্ষতি গ্রহণযোগ্য নয়। মাতৃভূমির সুরক্ষা সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।”

এর আগে, ২৩ এপ্রিল ভারত একতরফা সিন্ধু পানিচুক্তি স্থগিত করার পর পাকিস্তান ২৪ এপ্রিল থেকে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ ভারতীয় নিবন্ধিত বিমানগুলোর জন্য আকাশপথ বন্ধ করে দেয়। এর প্রতিশ্রুতিস্বরূপ ভারতও পাকিস্তানের জন্য তাদের আকাশপথ বন্ধ রেখেছিল।

খাজা আসিফ আরও জানান, ২৪ থেকে ৩০ এপ্রিলের মধ্যে আকাশসীমা বন্ধ থাকার কারণে পাকিস্তান এয়ারপোর্টস অথোরিটি প্রায় ৪১০ কোটি রুপি আয়ের ক্ষতি হয়েছে। এর আগে ২০১৯ সালে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার ফলে ৭৬০ কোটি রুপি (প্রায় ৫৪ মিলিয়ন ডলার) অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছিল দেশটি।

পার্লামেন্টে বক্তব্যকালে তিনি বলেন, “যদিও সাম্প্রতিক ভারতের সঙ্গে সংঘর্ষের সময় আকাশসীমা বন্ধ রাখায় অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তবু জাতির সার্বভৌমত্ব ও নিরাপত্তা সবসময় অর্থনৈতিক ক্ষতির থেকে বেশি গুরুত্বপূর্ণ।”

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।