ভারতে পালিয়ে থাকা আ. লীগ নেতাকর্মীদের ফিরিয়ে আনতে চুক্তি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে এবং তাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কোনো সংঘাতের আশঙ্কা নেই। বরং দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কাজ চলছে। ভারতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরাতে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। তবে বিভিন্ন থানায় কিছু আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধারের অপেক্ষায় রয়েছে। এগুলো উদ্ধার হলে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।’

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।