জামালপুরে কৃষিজমি দখলের প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের ইসলামপুরে প্রায় ৫০০ একর ফসলি জমি দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করেছেন স্থানীয় কৃষক ও ভূমির মালিকরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাঠমা কৃষ্ণনগর মৌজায় এই কর্মসূচি পালন করেন তারা। এতে এলাকার শত শত ভুক্তভোগী কৃষক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রামাণিক, রফিক উদ্দিন প্রামাণিক এবং আব্দুল হামিদ প্রামাণিকের নেতৃত্বে একটি ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে কৃষকদের জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। প্রকৃত মালিকদের কাছ থেকে জমির মালিকানা কেড়ে নেওয়ার এমন চেষ্টার প্রতিবাদ জানিয়ে জমির প্রকৃত মালিকরা এ কর্মসূচির আয়োজন করে।

ভূমির মালিক হুমায়ুন কবির বলেন, ‘আমাদের আদি পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টাকে আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমাদের ফসলি জমি থেকে দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত মালিকদের হাতে জমির দখল ফিরিয়ে দেওয়া হোক।’

দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে কৃষক কামরুল ইসলাম বলেন, অবিলম্বে জমিগুলো দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

খবরওয়ালা/টিএ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।