ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের তিন কর্মকর্তা সহ নিহত ১৫

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও মাওবাদী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে পুলিশের তিন কর্মকর্তা সহ মোট ১৫ জন নিহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালীন এই সংঘর্ষ ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

ছত্তিশগড় পুলিশের আইজি (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পাটিলিঙ্গম জানিয়েছেন, “দন্তেওয়াড়া ও বিজাপুরের ডিআরজি, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা (কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কমান্ডো বাহিনী) সদস্যরা অভিযানে অংশ নিয়েছেন।”

নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএর গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার পর যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালায়। সংঘর্ষস্থল থেকে ১২ মাওবাদীর মরদেহ, সেল্ফ লোডিং রাইফেল (এসএলআর), ইনসাস, রাইফেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে।

চলতি বছর ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৭৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন মাওবাদী সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু ওরফে গগন্না, পলিটব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি, তার স্ত্রী রবি ভেঙ্কট লক্ষ্মী চৈতন্য ওরফে অরুণা, কেন্দ্রীয় কমিটির সদস্য নরসিংহচলম ওরফে সুধাকর এবং পিএলজিএর শীর্ষ কমান্ডার মাধভী হিডমার।

মাওবাদী গেরিলাদের কয়েক দশক ধরে চলা সশস্ত্র বিদ্রোহ স্থগিতের ঘোষণা দেওয়ার পরও নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। আগামী বছরের মার্চের মধ্যে মাওবাদী বিদ্রোহ সম্পূর্ণভাবে নির্মূল করার প্রতিশ্রুতি নিয়ে দিল্লি সর্বাত্মক অভিযান চালাচ্ছে।

সূত্র: এনডিটিভি

 

খবরওয়ালা /এসএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।