ভারত-ভিয়েতনাম থেকে ৩৯ হাজার টন চাল এলো চট্টগ্রাম বন্দরে

ভারত ও ভিয়েতনাম থেকে ৩৮ হাজার ৮০০ টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ। বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, জাহাজ দুটির মধ্যে একটি এমভি ট্রং অ্যান শিপ ভিয়েতনাম থেকে ‘জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট)’ চুক্তির আওতায় ১৭ হাজার ৮ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে এসেছে। আর অন্যটি এমভি রেক এলিট ভারত থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় আমদানিকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে বন্দরে এসে পৌঁছেছে।

চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে জানিয়ে খাদ্য মন্ত্রণালয় বলেছে, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।