নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে অপহৃত যুবক রিফাতকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে যৌথবাহিনী। একইসাথে অপহরণের ঘটনায় জড়িত ৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে যৌথবাহিনী কসবার রেললাইনসংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত রিফাতকে উদ্ধার করে। এসময় ‘ডিজিএফআই’ পরিচয় দেওয়া রেজাউল করিম রেজাকে আটক করা হয়। পরে খুলনায় অভিযান চালিয়ে আরও ৮ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের সৌদি প্রবাসী ব্যবসায়ী শহিদুল ইসলাম মালুর ছেলে রিফাত মিয়াকে (১৯) নিজেদের ‘ডিজিএফআই’র সদস্য পরিচয় দিয়ে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণের পরদিনই তার পরিবারের কাছে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে মঙ্গলবার বিকেলে যৌথবাহিনী কসবার রেললাইনসংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত রিফাতকে উদ্ধার করে। এ সময় ‘ডিজিএফআই’ পরিচয় দেওয়া রেজাউল করিম রেজাকে আটক করা হয়। পরে খুলনায় অভিযান চালিয়ে আরও ৮ জনকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. এহতেশামুল হক সাংবাদিকদের জানান, অপহৃত রিফাতসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
খবরওয়ালা/আরডি