ফায়ার সার্ভিসের ১৪ পদে ১৬২ নিয়োগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এই অধিদপ্তরে ১৪টি পদে বিভিন্ন গ্রেডে ১৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামীকাল ১০ এপ্রিল থেকে আগামী ০৮ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 
পদসংখ্যা: ১৪টি 
লোকবল নিয়োগ: ১৬২ জন

পদের নাম: মাস্টার ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।

পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।

পদের নাম: স্পিডবোট ড্রাইভার
পদসংখ্যা: ১টি 
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে।

পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২৯টি 
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী।

পদের নাম: মোল্ডার
পদসংখ্যা: ২টি 
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারীসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: ওয়্যারলেস মেকানিক
পদসংখ্যা: ১টি 
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগসহ (বিজ্ঞান বিভাগ) এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৭টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২টি 
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: পুরুষদের ক্ষেত্রে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি। ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। নারীদের ক্ষেত্রে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ ৩০ ইঞ্চি। ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে।

পদের নাম: ফায়ার ফাইটার
পদসংখ্যা: ১০৬টি 
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: পুরুষদের ক্ষেত্রে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি। ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। নারীদের ক্ষেত্রে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ ৩০ ইঞ্চি। ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে।

পদের নাম: ডুবরি
পদসংখ্যা: ৬টি 
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমান পাস। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি। ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে।

পদের নাম: ওয়েল্ডার
পদসংখ্যা: ১টি 
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

পদের নাম: ওয়ার্কশপ হেলপার
পদসংখ্যা: ২টি 
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে সনদধারী হতে হবে।

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

পদের নাম: মুচি
পদসংখ্যা: ১টি 
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৫ তারিখে ১ থেকে ৭ ও ১১ থেকে ১৪ নং পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। ৮ থেকে ১০ নং পদের প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২০ বছর।
আবেদন ফি: ১ থেকে ৭ নং পদের জন্য টেলিটকের চার্জসহ মোট ১১২ টাকা এবং ৮ থেকে ১৪ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৮ মে ২০২৫

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।