ভুয়া প্রজ্ঞাপন জারির বিষয়ে সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়

স্বাক্ষর জাল করে পদায়ন সংক্রান্ত ভুয়া প্রজ্ঞাপনের বিষয়ে সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে কর্মকর্তার স্বাক্ষর জালপূর্বক ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারকচক্র প্রতারণা করার চেষ্টা করছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ/পদায়ন/বদলিসংক্রান্ত সব আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (GEMS)-এর মাধ্যমে প্রকাশ করা হয়।

যেকোনো নিয়োগ/পদায়ন/বদলির প্রজ্ঞাপনের বিষয়ে কোনো প্রকার যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করা যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এমতাবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।