‘ভুল’ আংটি দিয়ে প্রেমিকাকে ‘প্রপোজ’ করেন রোনালদো!

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দেন। ইনস্টাগ্রামে আংটি পরা হাত রোনালদোর হাতের ওপর রেখে ছবি পোস্ট করে জর্জিনা লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’

রোনালদোর এই বাগদানের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ফ্যাশন মহলে শুরু হয় নানা আলোচনা। বিশেষ করে আংটির দাম ও এতে বসানো রত্নের ধরন নিয়ে মানুষের কৌতূহল বেড়ে যায়।

বিশ্বের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল প্রকাশনা ‘এল’ জানিয়েছে, রোনালদোর উপহারকৃত আংটির আনুমানিক দাম প্রায় ১ কোটি মার্কিন ডলার (প্রায় ১২১ কোটি ৫২ লাখ টাকা)।

তবে স্পেনের গয়না বিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া সানচেজ এই আংটি নিয়ে বিতর্কের সূচনা করেছেন। তিনি দাবি করেছেন, রোনালদো জর্জিনাকে যে আংটি দিয়েছেন, সেটি আসলে ‘ককটেল রিং’।

সানচেজের মতে, ‘বাগদানের আংটি যেমন হয়, এটি তেমন নয়। এটা অনেক বড় এবং ভারী। এমন পাথর প্রায় ৪০ ক্যারেটের হয়, যেটা আংটি নয়, বরং নেকলেসের সঙ্গে বেশি মানানসই। এটি বেশ অস্বস্তিদায়ক এবং আঙুলের নড়াচড়াকে বাধাগ্রস্ত করে। শুধু সেটিংটাই নিখুঁত, বাকিটা ত্রুটিপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘এ আংটি ‘ভালোবাসার অঙ্গীকার হিসেবে প্রতিদিন পরার প্রতীক’ বহন করে না। বাগদানের আংটি সাধারণত হলুদ বা সাদা সোনার (হোয়াইট গোল্ড) হওয়া উচিত। এটি আরামদায়ক এবং আঙুলের নড়াচড়ায় সহায়ক হওয়া উচিত, কারণ ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে প্রতিদিন পরাটাই প্রত্যাশিত। এটি বিশেষ কোনো উপলক্ষে মনোযোগ আকর্ষণের জন্য বানানো ‘ককটেল রিং’, ভালোবাসার অঙ্গীকার হিসেবে প্রতিদিন পরার আংটি নয়।’

রোনালদো ও জর্জিনার বাগদানের আংটির এই বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।