ভেড়ামারায় উঠান বৈঠক অনুষ্ঠিত  

ভেড়ামারা প্রতিনিধি \ শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা এই ম্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন তথ্য আপা  ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দের সমস্যা সমাধানের উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (৬ মার্চ) বিকেল ৪ টার সময় তথ্য কেন্দ্র ভেড়ামারার আয়োজনে  ভেড়ামারা উপজেলা পরিষদের হলরুমে ১’শ জন উদ্যোক্তা মহিলাদের নিয়ে বিশেষ  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের সভাপতিত্ব করেন  উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভিন স্বপ্না, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা  নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ড, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম,  মোশারফ হোসেন প্রশিক্ষক  লাল সবুজ ডট কম, তানিয়া খন্দকার তথ্য সেবা কর্মকর্তা ভেড়ামারা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।