ভেড়ামারায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

ভেড়ামারায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

ভেড়ামারায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই আবাদ বৃদ্ধির জন্য উপজেলার ২৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন। আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিআরডিপি কর্মকর্তা জহুরুল ইসলাম।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।