ভেড়ামারায় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে যুবক নিহত

ভেড়ামারা প্রতিনিধি ॥ভেড়ামারায় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে যুবক’ নিহত, কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গত রবিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার সময় বাঁশের মোথা ‘তোলাকে কেন্দ্র করে শাহাদুল্লাহর ছেলে সুমন আলী (১৫) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে আলামিন নামের এক যুবক। সোমবার সকালে রাজশাহী একটি বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় সুমন আলীর মৃত্যু হয়। পরে লাশ ভেড়ামারা থানায় নিয়ে আসলে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

 

ভেড়ামারায় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে যুবক নিহত

 

ভেড়ামারায় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে যুবক নিহত

 

এ ব্যাপারে ভেড়ামারা থানায় তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। বাহাদুরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার নুর ইসলাম ঘটনার সতত্যা স্বীকার করে জানান, নিহত সুমন এর লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে, রাতেই মাটি হওয়ার কথা আছে। বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন জানান, পারিবারিক কলহের জেরে বাঁশের ‘মোথা তোলাকে কেন্দ্র করে শাহাদুল্লাহর ছেলে সুমন আলী নিহত হয়েছে। সুমনকে যারা মেরেছে তারা সম্পর্কে তাদের আত্মীয়।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।