ভেড়ামারায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

fay 22 16 1 24 ভেড়ামারায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহতনিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গ্লোব ফার্মাসিটিক্যাল লিমিটেডের বিক্রয় প্রতিনিধি আবু হোসেন (৩০) ঘটনাস্থলেই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ভেড়ামারার ১২ মাইল সাব স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত আবু হোসেন ভেড়ামারার গোলাপনগর ফকিরাবাদ বকশিপাড়ার মোতালেব হোসেনের পুত্র।
এই বিষয়ে জানতে চাইলে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, আমরা এমন একটি খবর শুনেছি। কিন্তু এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ। তারা বিস্তারিত বলতে পারবে। ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, আমাদের টিম ঘটনাস্থলে গেছে। এখনও বিস্তারিত পাই নাই।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।