ভেড়ামারা উপজেলা বিএনপির ৩দিন ব্যাপী কর্মসূচী ঘোষনা

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শেখ হাসিনার বিচারের দাবিতে  উপজেলা বিএনপির ৩দিন ব্যাপী কর্মসূচী ঘোষণা। এই উপলক্ষ্যে গতকাল বুধবার (১৪ আগস্ট)  বিকেল ৫ টার সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম মালিথার রেলগেটস্থ  বাড়ির সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রীদের হত্যার নির্দেশদাতা, গুম, খুনের মূল অপরাধী হিসেবে শেখ হাসিনার বিচারের দাবীতে ৩ দিন ব্যাপী কর্মসূচীর ঘোষনা করেন।

ভেড়ামারা উপজেলা বিএনপির ৩দিন ব্যাপী কর্মসূচী ঘোষনা

ভেড়ামারা উপজেলা বিএনপির ৩দিন ব্যাপী কর্মসূচী ঘোষনা

গতকাল বুধবার ১৪ই আগস্ট থেকে এই কর্মসূচী শুরু হয়ে চলবে আগামী ১৬ ই অগাষ্ট পর্যন্ত। এসময় ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আলম বলেন, খুনি হাসিনার বিচারের দাবীতে ভেড়ামারা উপজেলা বিএনপি ৩ দিন ব্যাপী কর্মসূচী ঘোষনা করেছে। এই উপলক্ষে গতকাল বুধবার ১৪ই আগষ্ট বিকেল ৫টায় ভেড়ামারা পৌরসভা সহ ৬টি ইউনিয়নে মোটর সাইকেল র‌্যালী ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

১৫ই আগষ্ট একই কর্মসূচী পালনের মাধ্যমে মাঠে থাকবে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি।  ১৬ই আগষ্ট বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উৎযাপন করবে উপজেলা বিএনপি। তিনি আরোও জানান, হাসিনার বিচার এখন ১৮ কোটি মানুষের প্রানের দাবী। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা জাতীয়তাবাদী  যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।