ভৈরবে শিশুকে ধর্ষণচেষ্টায় গ্রেপ্তার তরুণ

ভৈরবে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জিহান মিয়া নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাতে পৌরশহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জিহান (১৯) ওই এলাকার দানিস বেপারী বাড়ির মৃত শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিশুর নানার বাড়ি ভৈরবপুর উত্তরপাড়া এলাকায়। কিছুদিন আগে মায়ের সঙ্গে সে নানাবাড়িতে বেড়াতে আসে। গত মঙ্গলবার শিশুটি মায়ের সঙ্গে খালার বাসায় বেড়াতে যায়। বিকেলে সে খালার বাসার ছাদে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়।

এ সময় জিহান তার এক সহপাঠী নিয়ে ছাদে যায়। সহপাঠী ছাদ থেকে নামার সময় শিশুটির খালা তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে জিহান ছাদে আছে। সন্দেহ হলে তিনি ছাদে উঠে দেখেন সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে জিহানকে আটক করে। খবর পেয়ে পুলিশ জিহানকে আটক করে। রাতে শিশুটির বাবা মামলা করেন।

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি বলেন, শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি জিহানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।