সুনামগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা, আহত ১০

সুনামগঞ্জে বিয়ে বাড়িতে হামলার ঘটনায় নারীসহ ১০ জন আহত হয়েছেন।গত মঙ্গলবার (১০ জুন) রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ঘাঘটিয়া গ্রামের আব্দুল কদ্দুসের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল গতকাল বুধবার।বিয়ে উপলক্ষে মঙ্গলবার রাতে আত্মীয়-স্বজনএসে রান্নাবান্নার কাজ করছিলেন।রাত ১টার দিকে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আব্দুর রউফের নেতৃত্বে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা চালায়। এতে ১০ জন আহত হন। 

এ বিষয়ে জামালগঞ্জ থানার এসআই সুমন দেবজানান, সংঘর্ষের খবর শুনে রাতেইঘটনাস্থলে যাই। গুরুতর আহতদের  সিএনজি চালিত অটোরিকশায় হাসপাতালে চিকিৎসা নিতে পাঠাই। এখনওকেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেব।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।