ভৈরব নদে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার ভৈরব নদে গোসলে নেমে জুনায়েদ (৬) ও রিমন (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু জুনায়েদ উপজেলার মুক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে ও রিমন মো. সজীবের ছেলে।

সজীব হোসেন বলেন, স্কুল ছুটি শেষে দুপুরে রিমন, জুনায়েদ এবং রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেওয়া ছিল। গোসলের একপর্যায়ে তারা জাগ দেওয়া পাটের ওপরে উঠে খেলা করছিল। এ সময় রিমন পানিতে পড়ে যায়। জুনায়েদ রিমনকে তুলতে গেলে জুনায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দ্রুত তাদের বাড়িতে গিয়ে ঘটনাটি বলে। খবর পেয়ে ঘটনাস্থলে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।