মধ্যরাতে তালা ভেঙে তিনজনকে অজ্ঞান করে টাকা-স্বর্ণালংকার লুট

যশোরে এক পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল রূপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় উদ্ধার করা তিনজন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন—মফিজুর রহমান, তার স্ত্রী শামীমা ও ছেলে মারুফ বিল্লাহ।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর দুর্বৃত্তরা বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে স্প্রে জাতীয় কিছু ব্যবহার করে তিনজনকে অজ্ঞান করে ফেলে এবং ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সকালে প্রতিবেশিরা বাড়ির গেট খোলা দেখে সন্দেহ হলে ভেতরে গিয়ে তিনজনকে অচেতন অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।