মনিরামপুরে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজ উদ্দিন ও শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৪ জুন) বেলা ১টার দিকে মনিরামপুর বাজার থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার (০৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি কার্যালয় থেকে গ্রেপ্তার হন হাফিজ। আলমগীর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং হাফিজ রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলমগীরকে নাশকতার মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে হাফিজকে হত্যা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।