জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লেখেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?”
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।
এর আগে একই দিনে সকালে হাইকোর্টের একটি বেঞ্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট খারিজ করে দেয়। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই রিটের শুনানি শেষে বলেন, রিটকারীর এই রিট দায়ের করার এখতিয়ার নেই। আদালত আরও মন্তব্য করেন, নির্বাচনী সংক্রান্ত বিষয় থাকা সত্ত্বেও রিটটি উপযুক্ত ফোরামে না গিয়ে সরাসরি হাইকোর্টে আনা হয়নি, যা ঠিক হয়নি।
এই রিট খারিজের পরপরই সারজিস আলম তার প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে ওই মন্তব্য করেন। তার মন্তব্য ইঙ্গিত দেয়, তিনি আদালতের সিদ্ধান্ত এবং রিটের পেছনে জনমতের প্রভাব সম্পর্কেও প্রশ্ন তুলেছেন।
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
খবরওয়ালা/এমইউ



