সিঁদুর দিয়ে সিঁথি রাঙিয়ে কানের মঞ্চে ঐশ্বরিয়া

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে দুধসাদা ও সোনালি ডিজাইনার শাড়িতে লাল গালিচায় হাঁটলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া।বরাবরই তার সাজপোশাক নজর কাড়ে সকলের। 
তবে এবার  সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে সবাইকে তাক লাগিয়েছে এই অভিনেত্রী।

সম্প্রতি ছড়িয়ে পড়েছে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ জল্পনা।এর মাঝে কানের মঞ্চে অভিনেত্রীর উপস্থিতি যেন নিন্দুকদের যোগ্য জবাব ছাড়া আর কিছুই নয় বলেই মনে করছেন অনেকে।কানের মঞ্চে একাধিকবারই দেখা গেছে ঐশ্বরিয়াকে। তবে সিঁথিতে সিঁদুর পরে দেখা যায়নি এর আগে। 

বিচ্ছেদ জল্পনার মাঝে ভারতীয় বধূবেশে ঐশ্বরিয়াকে দেখে যেন খানিকটা চমকেই যান অনুরাগীরা।

প্রসঙ্গত, গত ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালে বচ্চন পরিবারে ঐশ্বরিয়ার কোল আলো করে আসে আরাধ্যা। কয়েক বছর যেতে না যেতেই  এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ভেসে বেড়ায়  বি-টাউনে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।