মব সৃষ্টি করে সাবেক সিইসিকে হেনস্তা করার অভিযোগে সেচ্ছাসেবক দল নেতা আটক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে আটকের সময় মব তৈরি করে তাকে হেনস্তা করার অভিযোগে উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার রাতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, “আটককৃতকে থানায় আনতে একটি টিম পাঠানো হয়েছে।” তবে এর বাইরে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

রাত ১১টা ১৫ মিনিটে উত্তরা পশ্চিম থানায় গিয়ে দেখা যায়, হানিফ মিয়াকে তখনো থানায় আনা হয়নি। পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে রোববার রাতে উত্তরা ৫ নম্বর সেক্টরের ১/এ রোডের একটি বাসা থেকে সাবেক সিইসি নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলে এবং তার গলায় জুতা পরিয়ে অপমানজনক আচরণ করে বলে জানা যায়।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।