ময়নাকাটা নদীতে মিলল নিখোঁজ যুবকের লাশ

মাদারীপুরে ময়নাকাটা নদী থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়ে। প্রাথমিকভাবে লাশটি শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ফুকু শেখের ছেলে এনায়েত শেখ (৩৫) বলে শনাক্ত করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত এনায়েত প্রায় ১১ দিন ধরে নিখোঁজ ছিলেন।  শনিবার রাতে ময়নাকাটা নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে।

শিবচর থানার ওসি আজহার আলী বলেন, এনায়েতের পরিবার প্রায় ১১ দিন আগে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।  ঘটনার তদন্ত চলছে।

খবরওয়ালা/এফএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।