ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পুরাঘাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো একই গ্রামের আবদুল লতিফের মেয়ে ইসরাত জাহান লিজা (৫) ও শরীফ তরফদারের ছেলে মিরাজ হাসান তরফদার (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে পুকুরের কিনারায় সামান্য পানিতে গোসল করছিল ওই দুই শিশু। একপর্যায়ে দুইজনই বেশি পানিতে চলে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে অচেতন অবস্থায় পুকুুরে ভাসতে দেখেন তারা। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় বাজারে পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।