মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

সিলেটের ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের শওকত আলীর ছেলে মোহাম্মদ সায়েম আহমদ (১৪) এবং একই উপজেলার মোগলাবাজার চর মোহাম্মদপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে সুফিয়ান ইসলাম নাহিদ (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট-মৌলভীবাজার সড়কে ফেঞ্চুগঞ্জের ইলাশপুর এলাকায় মৌলভীবাজারগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলের দুই আরোহী।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।